ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, চার প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ১৬ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, চার প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিভিন্ন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। 

মঙ্গলবার দুপুরে জেলার রামগডঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদফতর।

জানা গেছে, পাল মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়ার দায়ে ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফেমাস মডেল ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক নূর হোসেন রুবেল বলেন, নিয়মিত বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে রামগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!