ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমবাগানের পাশে মিলল ৭শ’ বোতল ফেনসিডিল, আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ১৬ জানুয়ারি ২০২৪
আমবাগানের পাশে মিলল ৭শ’ বোতল ফেনসিডিল, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামে ৭শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। সোমবার সন্ধ্যায় পুটখালি গ্রামে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। 

আটককৃতরা হলেন, মো. নয়ন হোসেন (২৫) ও মো. বিল্লাল হোসেন (২১)।

র‌্যাব-৬ এর মেজর সাকিব হোসেন জানান, বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করেছেন। এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ৪টি বস্তায় ৭শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের থেকে মাদক বিক্রির নগদ সাড়ে ২৯ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 

Advertisement

উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ১নং আসামি নয়ন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ১টি মামলা এবং ২নং আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!