ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২০ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. মোস্তাক (১৯)। তার পিতার নাম বাবুর আলী। মোস্তাকের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খানখানাপুর বাজারের গোলাম মওলার রিকশার গ্যারেজের সামনে হতে একজনকে আটক করা হয়। আটকের পর তার নিকট হতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!