ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২৪ নভেম্বর ২০২৩
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। 

আটক আসামি হলেন, বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

বৃহস্পতিবার রাতে পোর্ট থানা পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানে অভিযান পরিচালনা করে ফেনসিডিলের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Advertisement

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় দুই আসামি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনসিডিল
লিংক সফলভাবে কপি হয়েছে!