ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাশবাহী ফ্রিজিং গাড়িতে মিলল ১৪৪ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২৩ নভেম্বর ২০২৩
লাশবাহী ফ্রিজিং গাড়িতে মিলল ১৪৪ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২
লাশবাহী ফ্রিজিং গাড়িতে লুকিয়ে রাখা ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

লাশবাহী ফ্রিজিং গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪৪ বোতল ফেনসিডিলসহ চক্রের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

এছাড়া মাদক পাচারে ব্যবহৃত লাশবাহী গাড়িটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুস সবুর (৪২) ও যশোরের বিরামপুরের নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫)।

Advertisement

র‍্যাব-১০ জানায়, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে এসব ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত এই মাদকের মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, ডাবল কেবিনযুক্ত লাশবাহী ঐ ফ্রিজিং গাড়ির মাঝের কেবিনে প্লাস্টিকের বস্তায় রাখা ছিলো এই ফেনসিডিল। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!