ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে ফেনসিডিল-গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ২১ নভেম্বর ২০২৩
ধামইরহাটে ফেনসিডিল-গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার তাহেরপুর এবং মরড়ো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার বদলগাছী থানার লক্ষিকুল গ্রামে মৃত ছাফির উদ্দিনের ছেলে শাহিন মন্ডল (২৫), মুকুল মন্ডলের ছেলে শাহিদ হোসেন (২৫), ও কাস্টগাড়ী গ্রামের মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪৫) এবং ধামইরহাট থানার পূর্ব তাহেরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহাংগীর আলম (২৮) ও মোড়ল গ্রামের তফসের আলীর ছেলে সাবু মিয়া (২৮)।

Advertisement

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাহাঙ্গীর আলম, শাহিন মন্ডল, সাইফুল ইসলাম, সাবু মিয়া ও শাহিদ হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গত কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে ধামইরহাট থানার তাহেরপুর ও মরড়ো এলাকা হতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল ১০ বোতল, চোলাই মদ আড়াই লিটার, গাঁজা ১৯ পুরিয়া ও টাপেন্টাডল ট্যাবলেট ৯ পিস উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!