আটক মো. আরিফ হোসেন (৩৮) দৌলতপুর গ্রামের মো. খোরসেদ আলির ছেলে।
যশোর র্যাব-৬ এর আভিযানিক দল জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দৌলতপুর গ্রামের মো. আমির হোসেনের বসতবাড়িতে কতিপয় ব্যক্তি মাদক বিক্রির নিমিত্তে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশে উক্ত আভিযানিক দলটি ৪ ডিসেম্বর সকালে অভিযান পরিচালনা করে ২৭৫ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করে।
.png)
সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে আরিফসহ পলাতক আসামি মো. আমির হোসেন আমু (৫২) মিলে বিভিন্ন পন্থায় ভারত থেকে ফেনসিডিল ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। এছাড়া তিনি আরো স্বীকার করেন, উক্ত জব্দকৃত ফেনসিডিল তারা দুইজনে মিলে বিক্রির জন্য ঘটনাস্থলে মজুত করেছিলেন। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।