ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২২ ডিসেম্বর ২০২৩
বেনাপোলে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বারপোতা উত্তরপাড়ার আনিছুর (৪০), আব্দুল মালেক (৩২), ইয়ার্লাম (৩৯) ও পুটখালী গ্রামের আরিফুল ইসলাম (৩৭)।

র‌্যাব জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বারপোতা গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ঐ গ্রামের একটি পুকুর থেকে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় মাদকদ্রব্য ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন।

র‍্যাব-৬ এর মেজর সাকিব হাসান জানান, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের নামে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!