গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাফা গ্রামের আনোয়ার হোসেন ও জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মান্না আহমেদ সুমন।
বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
.png)