গ্রেফতারকৃতরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডার পাড়ার মৃত নঈমুদ্দীন শেখের ছেলে মালেক শেখ (৫৫) ও মৃত আতর আলী শেখের ছেলে কুদ্দুছ শেখ (৫৬) এবং রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের ওয়াজেদ প্রামানিকের ছেলে আবু রায়হান (২৬)।
র্যাব-১২ মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় দু’জন মাদক পাচারকারী ফেনসিডিল নিয়ে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে মেহেরপুর জেলা শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেফতার করা হয়।
.png)
তার বিরুদ্ধে গত ১০ নভেম্বর রাজশাহী জেলার বাগমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।