ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ৩৮২ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৮ ডিসেম্বর ২০২৩
নেত্রকোণায় ৩৮২ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক
উদ্ধারকৃত ফেনসিডিল

নেত্রকোণার পূর্বধলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৮২ বোতল ফেনসিডিল এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে নেত্রকোণার পূর্বধলা থানাধীন আতকাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোণার দূর্গাপুর থানাধীন মেলাডহর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহজাহান কবির এবং কলমাকান্দা থানাধীন বাগবের গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে ওমর ফারুক।

Advertisement

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতকাপাড়া এলাকার সড়কে চেকপোস্ট বসিয়ে ঐ অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!