ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৪ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার পৌর শহরে ২নং ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১৮ বোতল ফেনসিডিল, ৭২ বোতল স্কাফ ও সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল (পূর্ব পাড়া) গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে ফারুক মিয়া উরফে কালু (৩৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠানপাড়া গ্রামের মো. জেনু মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২৮)।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানায়, শুক্রবার ভোরে কিশোরগঞ্জ মডেল থানার চরশোলাকিয়া বাদশা মিয়া সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফারুক ও সজিব নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ১৮ বোতল ফেনসিডিল, ৭২ বোতল স্কাফ মদ ও সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। পরে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!