ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় মাদক বিক্রি, হাতেনাতে গ্রেফতার ৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২১ নভেম্বর ২০২৩
বাড়ির আঙিনায় মাদক বিক্রি, হাতেনাতে গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকার ওমর ফারুক ঝম্পোর বাড়ির আঙিনায় মাদক বিক্রির সময় হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন, বড় বালুয়া গ্রামের তোতা মিয়ার ছেলে মো. ওমর ফারুক ঝম্পো (৩৫), একই গ্রামের মৃত আলা বক্সের ছেলে হারুন (৪২), সুজন মিয়ার ছেলে শামীম শেখ (২৬) ও দক্ষিণ আটঘরিয়া গ্রামের শামসুল হকের ছেলে আ. মমিন (৩১)।

সোনাতলা থানার এসআই নাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।

Advertisement

তিনি আরো বলেন, যোগসাজেশে মাদক বিক্রয়ের জন্য তারা অই ঝম্পোর বাড়ির আঙিনায় অপেক্ষা করছিলেন। এ সময় ওমর ফারুক ঝম্পোর কাছে ১০০ গ্রাম গাঁজা আর ৫০ ইয়াবা, মোমিনের কাছে ২০ ইয়াবা, হারুনের কাছে ১৫ পুরিয়া গাঁজা ও শামীম শেখের কাছে ১০ পুরিয়া গাঁজা পাওয়া যায়।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!