দণ্ডপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কোরহাটি এলাকার মো. ফজলুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ও কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. সুলতানের ছেলে আরব আলী।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামি মাসুদ রানা ও আরব আলীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জামিনে গিয়ে পলাতক রয়েছেন তারা। সাজা পরোয়ানামূলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১ মার্চ নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে দুই হাজার ৫৫০ ইয়াবাসহ মাসুদ রানাকে এবং ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর নগরের বাকলিয়া থানা এলাকা থেকে ২০০ ইয়াবাসহ আরব আলীকে গ্রেফতার করা হয়। দুই ঘটনায় মামলা হলে দুই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।