স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন মিজানুরের ঘরের লোকজন। পরে সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। এতে সাড়া না দিলে সন্দেহ হয় তাদের। পরে পেছনে গিয়ে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা। একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, রাতে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন নিয়ে যায় তারা। এ ঘটনায় মালামাল উদ্ধারসহ দোষীদের বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
.png)
শিবচর থানার ওসি সুব্রত কুমার হালদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।