ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ২০ নভেম্বর ২০২৩
সিংগাইরে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট
সিংগাইর থানা- ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হটাৎপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

সোমাবার ভোরে ধল্লা ইউনিয়নের গাজিন্দা হটাৎপুর গ্রামের মজুমদার ভিলায় এ ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র মুখোশধারী ডাকাত দলের মারপিটে ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তী জাহানারা বেগম বলেন, বিল্ডিংয়ের পেছনের দিক দিয়ে মই বেয়ে সাত থেকে আটজনের ডাকাত দল ছাদে ওঠে। পরে তারা চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আমার দেড় বছরের নাতনি সানজিদার গলায় দা ধরে সবাইকে জিম্মি করে। এ সময় আলমারির চাবি নিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার, এক হাজার ২০০ সৌদি রিয়াল, নগদ ১৫ হাজার টাকা, টিভি ও মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। আমার ছেলে সোহেল প্রতিরোধের চেষ্টা করলে তাকে কুপিয়ে জখম করে ডাকাত দল। একইসঙ্গে আমিসহ পরিবারের অন্য দুই সদস্যকে মারধর করে। আমাদের চিৎকারে প্রতিবেশী ফারুক হোসেন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে এবং আবুল কালামকে মারধর করে দ্রুত পালিয়ে যায়।

Advertisement

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!