ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৈশ কোচে ডাকাতি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১১ নভেম্বর ২০২৩
নৈশ কোচে ডাকাতি
মুকসুদপুর থানা- ফাইল ফটো

ঢাকা থেকে খুলনাগামী একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছেড়ে যায়। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রের মুখে বাসচালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে ফেলে একদল ডাকাত। এ সময় ১২ থেকে ১৩ জন যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তার। পরে মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আশ্রাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডাকাত দলে সাত সদস্য ছিল বলে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!