শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ১ হাজার ৭২৭ মেট্টিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙর করে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনার ম্যানেজার সাধন কুমার জানান, ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। পণ্য খালাস শেষে সড়কপথে পৌঁছে দেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প স্থানে। মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হয়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সব মালামাল।
.png)