ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩০, ৫ জানুয়ারি ২০২৪
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি আনকা সান। 

জাহাজটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। এ জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৭২৭ টন মেশিনারিজ পণ্য রয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট খুলনার ম্যানেজার সাধন কুমার বলেন, গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে এমভি আনকা সান। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি ভিড়েছে।

Advertisement

জাহাজটিতে ১ হাজার ৭২৭ টন মেশিনারিজ পণ্য রয়েছে। পণ্য খালাস শেষে এ পণ্যগুলো সড়কপথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মোংলা
লিংক সফলভাবে কপি হয়েছে!