ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৩ জানুয়ারি ২০২৪
পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ঐ গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (৩) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মৃতদের চাচা মুক্তার হোসেন বলেন, সকালে বাড়ির কাছের একটি পুকুরের পাশে তারা খেলতে যায়। এ সময় সবার অগোচরে দুই ভাই পানিতে পড়ে যায়। একপর্যায় তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

কচুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!