বুধবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন মিয়া ঐ গ্রামের মো. নুরুজ্জামান সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় শিশু ইয়াসিন বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কোনো এক সময় আঙিনায় রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় ইয়াসিন। দীর্ঘক্ষণ ইয়াসিনকে না দেখে তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বালতির পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন তার মা।
.png)
সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বালতিতে রাখা পানিতে পড়ে ইয়াসিন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।