ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ৩১ মে ২০২৩
রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
লালমোহন থানা- ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. সাইমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাইমা ঐ এলাকার মো. সেলিমের মেয়ে।

জানা যায়, বুধবার দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল সাইমা। এ সময় ঘরে রান্না করছিলেন সাইমার মা নূর নাহার বেগম। শিশুদের সঙ্গে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। বিষয়টি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার দিলে সাইমার মা নূর নাহার বেগম ঘর থেকে বের হন। এরপর তিনি কাছে গিয়ে দেখেন পুকুরে ভাসছে শিশু সাইমা। পরে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু সাইমাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!