ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে পুকুরে ডুবে মরলো দুই বোন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩, ৩১ মে ২০২৩
খেলতে গিয়ে পুকুরে ডুবে মরলো দুই বোন
ফাইল ফটো

ময়মনসিংহের তারাকান্দায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুর রওফের দেড় বছর বয়সের মেয়ে আছিয়া ও তিন বছরের মেয়ে রাবেয়া। 

তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিকেলে বাড়িতে খেলাধুলা করছিল ওই দুই শিশু।  একপর্যায়ে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে তাদের আশপাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!