ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৩ ডিসেম্বর ২০২৩
পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু
ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানজিম হোসেন নামে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মাহবুব আলমের ছেলে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিলেন তানজিম হোসেন। এ সময় ঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন তার মা। নাস্তা তৈরি শেষে তানজিমকে ডাকাডাকি করেন তার মা। এতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাঁখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে তানজিমকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। পরে আশপাশের লোকজন এসে তানজিমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!