ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৩ জানুয়ারি ২০২৪
বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা
উদ্ধারকৃত সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে সোনাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি ৫৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় সোনার মূল্যের পুরোটাই রাজস্ব হিসেবে পাবে সরকার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!