ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১১ জানুয়ারি ২০২৪
পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১
আটক মো. ইউনুস

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি মাথাসহ দুই কেজি হরিণের মাংস উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা বন-বিভাগের কার্যালয়ে আদালতের নির্দেশে এ মাংস মাটিচাপা দেওয়া হয়।

এর আগে, দুপুর ২টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা থেকে হরিণের মাংস ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় মো. ইউনুস নামে একজনকে আটক করে বনবিভাগ। তার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামে।  

Advertisement

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার করা হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল মাংস ও মাথা মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন। আর আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরগুনা হরিণ
লিংক সফলভাবে কপি হয়েছে!