পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে তারা বয়সে তরুণ। ভাই ভাই পরিবহন নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। বাগামারার তাহেরপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী নিউ ভাই ভাই বাস কাঁচুপাড়া আসলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন। ঘটনাস্থলে বাস আছে। লাশ দুটি উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।
.png)