ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪, ৯ জানুয়ারি ২০২৪
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। 

তারা মিয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে। 

নিহতের ফুপাতো ভাই ও রওনা ইউনিয়ন পরিষদ সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবিকার তাগিদে ২০২২ সালে তারা মিয়া শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতেও কাজের জন্য বের হন। সৌদি আরব সময় রাত তিনটার দিকে তাদের বহনকারী কোম্পানির গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। 

Advertisement

রওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তার স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!