ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় ফাঁস নিলেন ৬৫ বছরের বৃদ্ধ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৫ জানুয়ারি ২০২৪
গলায় ফাঁস নিলেন ৬৫ বছরের বৃদ্ধ
ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় গলায় দড়ি দিয়ে মো. অলিউল্যাহ নামে ৬৫ বছরের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ অলিউল্যাহ ঐ এলাকার মৃত চান মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ঐ বৃদ্ধ। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় চিকিৎসাও করিয়েছেন। তবে কোনো কিছুতেই তার মানসিক সমস্যা দূর হয়নি। বৃহস্পতিবার বাড়ি থেকে এশার নামাজ পড়তে বের হন বৃদ্ধ অলিউল্যাহ। নামাজ শেষ হওয়ার বেশকিছু সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে মসজিদের পেছনের সুপারি বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ শুক্রবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!