বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার আজিজ মিয়ার বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলোর মধ্যে ছিল ১টি ডাহুক, ৩টি তিলা ঘুঘু ও ১টি কোড়া পাখি।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকালে শহরের বিরাইমপুর এলাকায় আজিজ মিয়া নামে এক লোকের বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। আমরা পাখি ধরার সরঞ্জামসহ পাখিগুলোকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে এসেছি। পাখিগুলোকে পর্যবেক্ষণ করে শিগগিরই অবমুক্ত করা হবে।
.png)
বন বিভাগের অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার ও তাজুল ইসলাম প্রমুখ।