ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৩ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত আহমদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিফাত আহমদ একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে পতিত জমিতে রিফাত ও তার বন্ধুরা দুই থেকে তিনদিন ধরে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ প্রস্তুত করছিল। শুক্রবারে তাদের মাঠ প্রস্তুত হয়ে যায়। ঐদিন রাত সাড়ে ৮টার দিকে ব্যাডমিন্টন মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য রিফাত এক শিমুলগাছে ওঠে। এ সময় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। পরে রিফাতকে উদ্ধার করে ফুলতলা বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!