সোমবার বিকেলে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহ আলম একই গ্রামের নুরুল আমিনের ছেলে।
জানা যায়, নুরুল আমিন বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে বাঁশ উঠানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতের ছেড়া তারের সঙ্গে তার বাম হাত জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ফেনী মডেল থানার এসআই মো. এমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।