ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেসক্লাবের উদ্যোগে সদর উপজেলার ৩২ জন পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, শীত মৌসুমে প্রতিদিন সকালে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন হকারা। তারা অতি কষ্টে জীবনযাপন করেন। গণমাধ্যমের মাঠ পর্যায়ের অন্যতম সহযোগী তারা। তাই প্রতিবছর জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারো তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, যুগ্ম সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল ও সাংবাদিক পুলক পুরকায়স্থ।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!