ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৩
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক আটক
আটক রোহিঙ্গা আইয়ুব

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। এরপর তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান।

আটককৃত রোহিঙ্গা আইয়ুব (২৫) কক্সবাজার জেলার উখিয়া কতুপালং শরণার্থী শিবিরের আমির সাধুর ছেলে।

Advertisement

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার রাত ১২টার দিকে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় এক যুবক ভারত থেকে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা পরিচয় দিয়ে জানান, তার নাম মো. আইয়ুব। কিছুদিন আগে তিনি কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। 

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বিজিবি কর্তৃক আটককৃত রোহিঙ্গা যুবক মো. আইয়ুবকে থানায় সোপর্দ করলে রোববার তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!