বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলার পাঁচ চুঙ্গা সংলগ্ন বিষখালী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত রত্তন গাজী একই এলাকার আ. সত্তার গাজীর ছেলে।
জানা যায়, সামছুল হকের মালিকানাধীন মাছ ধরা ট্রলার নিয়ে জাফর মাঝির নেতৃত্বে ১১ জন জেলেসহ সাগরে মাছ শিকার করতে যান রত্তন গাজী। বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাছ শিকার করে বিষখালী নদী সংলগ্ন জীনতলার পাঁচ চুঙ্গা ঘাটে ট্রলার নোঙর করে নামেন তারা। পরে সকাল ৭টার দিকে ট্রলারের পাশেই এক ব্যক্তিকে কাদামাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর কাছে গিয়ে দেখতে পান রত্তন গাজী মরদেহ।
.png)
রত্তনের ছেলে জাবের হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বাবার মরদেহ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, শীত এবং মাটিতে আটকে তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রত্তন গাজী নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মরদেহ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডায় এবং মাটিতে আটকে যাওয়ায় স্ট্রোক হয়ে তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।