আটককৃতরা হলেন, ভোলার মনপুরা উপজেলার রহমানপুর গ্রামের জলিল আহম্মদ হাওলাদারের ছেলে জসিম উদ্দিন মাঝি হাওলাদার (৪১), দক্ষিণ সাকুচিয়া গ্রামের আলিম উদ্দিন মাঝির ছেলে আবুল কালাম (৩৯) ও রহমানপুর গ্রামের আজিজ বলির ছেলে সিরাজ বলি (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও অবৈধ জাল উদ্ধারের নিয়মিত অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালায় নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি দল। মেঘনা নদীর কবিরার চর এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মনপুরার একদল জেলে মাছ ধরছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক নৌকায় থাকা তিন জেলেকে আটক করা হয়। পরে ওই নৌকা থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
.png)
নিঝুম দ্বীপ নৌ-পুলিশের ইনচার্জ (এসআই) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে হাতিয়া থানায় মৎস্য সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জালগুলো আদালতের নির্দেশে ধ্বংস করা হবে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।