ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ২৩ ডিসেম্বর ২০২৩
মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় তিনদিন পর নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জেলের নাম নবী হোসেন। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ঐ নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা জেলে আমান উল্লাহ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশে একটি জেলে নৌকায় তিনি এবং নবী হোসেন মাছ ধরছিলেন। নদীতে জাল পেতে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন। এ সময় একটি বালুবোঝাই বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। তিনি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন নবী হোসেন। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

Advertisement

হোসেন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সাইদ হাসান পিন্টু জানান, বেলা ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিব উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!