শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটির নাফ নদীর কেওড়াবাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, সন্ধ্যার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ২০০ গজ উত্তরে নাফ নদীর কেওড়া বাগানে এক অজ্ঞাত যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)