রোববার চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে একটি প্রতিষ্ঠান এই মাছগুলো কেনে।
জানা গেছে, যে মাছগুলোর ওজন ছয় কেজি সেগুলোর দাম এসেছে ১৪ লাখ টাকা। আর ৯ কেজির উপরের মাছগুলোর দাম এসেছে ১৬ লাখ ৫০ হাজার টাকা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, ‘মোজাম্মেলের জালে ১৫৯টি পোপা ধরা পড়েছে। হতদরিদ্র জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।’
উল্লেখ্য, শুক্রবার সাগরের মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে। ১৫৯টি পোপা মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটা ইউনিয়নে হৈ-চৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয় মোজাম্মেল এবং পোপা মাছ। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখার জন্যে জেলের পরিবারে ভিড় জমায়।