মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। গ্রেফতার নুর মোহাম্মদ রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর আলীখালী ব্লক-ডি/৬ এর বাসিন্দা।
ওসি জানান, সম্প্রতি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করে র্যাব-১৫। পরে র্যাব ঐ রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)