ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের কলাতলী থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেলসহ রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

এর আগ রোববার ভোরে কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী আরসার লজিস্টিক শাখার প্রধান ও উখিয়া ক্যাম্প-৩ এর রহমত উল্লাহ, ক্যাম্প-৫ এর মনজুর আলম এবং একই ক্যাম্পের নুরুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে ৪ দশমিক ৯ কেজি বিস্ফোরকদ্রব্য, ১৫টি ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, ১ দশমিক ৫ কেজি মারকারি, একটি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোশাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, নগদ ২,২৯০ টাকা, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রোববার ভোরে শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় আরসার লজিস্টিক কমান্ডার রহমত উল্লাহসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!