ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলা শেষে বাড়ি ফেরার পথে ফুটবলার নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৩
খেলা শেষে বাড়ি ফেরার পথে ফুটবলার নিহত
আব্দুল আলিম

একটি পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলিম (২৮) নামের এক ফুটবলার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সঙ্গে থাকা ফিরোজ হোসেন (২৫) নামে আরেক যুবক।

শনিবার রাত ৮টার দিকে যশোরের ঝিকরগাছায় কলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল আলিম ও ফিরোজ যশোরের বাঘারপাড়া থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আলিমের মৃত্যু হয়।

Advertisement

নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক আব্দুল আলিমকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!