ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় সাংবাদিক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ৩১ ডিসেম্বর ২০২৩
সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় সাংবাদিক নিহত
কামরুজ্জামান রতন

সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভিতে কর্মরত এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি। 

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি বলেন, কামরুজ্জামান আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!