ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি র‌্যাবের জালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৮ ডিসেম্বর ২০২৩
ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি র‌্যাবের জালে
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মিঠুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব- ১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মিঠু ফতুল্লা মডেল থানার গাবতলী টাগারপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য তার কর্মস্থল হতে বাসায় যাচ্ছিলেন। পথে মিঠুসহ অন্যান্য আসামিরা ভিকটিমের সঙ্গে কথা বলতে বলতে একটি প্যাকেজিং কার্টুন কারখানার ভেতরে নিয়ে যান। পরে ভিকটিমকে একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

Advertisement

র‌্যাব কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন আহম্মেদ জানান, আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!