ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ি দুই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ২

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৩
পাহাড়ি দুই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ২
আটককৃতরা। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি সদরের বসন্ত পাড়ায় বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার পথে দুই পাহাড়ি স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জুরাছড়ি উপজেলার রাসেল চাকমা এবং রুবেল চাকমা।

স্থানীয়রা জানান, সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই দুই স্কুলছাত্রী। এ সময় রাস্তা থেকে তাদের জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন চার যুবক। এ ঘটনায় কোতয়ালি থানায় চার যুবকের নামে অভিযোগ করেন ভুক্তভোগীদের স্বজনরা। ওই অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।

Advertisement

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, বসন্ত পাড়ায় দুই পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই চাকমা যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!