ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি নিচে নামলো নওগাঁর তাপমাত্রা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ২৪ ডিসেম্বর ২০২৩
একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি নিচে নামলো নওগাঁর তাপমাত্রা
ফাইল ফটো

পৌষের শীতে কাঁপছে দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁ। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশায় জেলায় তাপমাত্রা নিম্নমুখী। রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

বদলগাছী আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মিরাজুল ইসলাম জানান, গতদিনের তুলনায় রোববার  তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। শনিবার (২৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালে তা তিন ডিগ্রি নিচে নেমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বদলগাছী আবহাওয়া অফিস জানায়, ঠান্ডা হিমেল বাতাস থাকায় কুয়াশা কিছুটা কম। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। আগামীতে জেলায় তাপমাত্রা আরো নিম্নমুখী থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!