ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:২২, ২০ ডিসেম্বর ২০২৩
টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসে শীত৷ এবারো উত্তর দিক থেকে বয়ে আসা হিম শীতল বাতাসের কারণে ক্রমশ তাপমাত্রা কখনো হ্রাস আবার কখনো বৃদ্ধি পাচ্ছে। ফলে শীতের দাপটে চরম বিপাকে পড়ছেন এ জেলার নিম্ন আয়ের মানুষরা৷ 

বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। 

এর আগে, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটিও ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে এ জেলায় টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

Advertisement

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা পাঁচদিন  ধরে  তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখানে কয়েক দিন ধরে তাপমাত্রা  ৯-১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এটাকে মৃদু শ্বৈত্যপ্রবাহ ধরা হয়। মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিন থেকে এ জেলায় জেগে বসে শীত৷ তবে গত কয়েক দিনে তুলনায় আজ কিছুটা কুয়াশা কেটেছে তবে হ্রাস পায়নি শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে হিমেল হওয়া বইতে শুরু করে জেলার ওপর দিয়ে। তা অব্যাহত থাকে পর দিন সকাল পর্যন্ত। ফলে চরম বিপাকে পড়েছে গরিব, অসহায় ও শীতার্ত মানুষরা। 

ভ্যানচালক জাহাঙ্গীর আলম বলেন, শীতের কারণে বাইরে মানুষ কম বের হচ্ছে। ফলে আমরা আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করছি৷

তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার চা শ্রমিক নুর ইসলাম বলেন, আমরা আগে অনেকেই ভোরে বের হতাম, কিন্তু শীতের কারণে এখন সকাল ৬টার পর বের হতে হচ্ছে। ফলে শীতের কারণে তেমন পাতা কাটতে পারছি না। মজুরীও কমে গেছে অনেক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!