ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩, ১২ ডিসেম্বর ২০২৩
নওগাঁয় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
ফাইল ফটো

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। জেলায় ঘন কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে পড়েছে কন কনে শীত। কুয়াশার কারণে সকালে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল সোমবার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, কুয়াশা কিছুটা কম থাকায় হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। দিনের এবং রাতের তাপমাত্রার ব্যবধান কম ও বেশি হওয়ায় রাতে তীব্র শীত এবং দিনে স্বাভাবিক তাপমাত্রা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। দিনের তুলনায় তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

এদিকে কুয়াশার কারণে কৃষকরা তাদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখছেন। অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে আলু, শিম, বেগুনসহ ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!