ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৩০, ১৭ ডিসেম্বর ২০২৩
ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর ৬টায় তা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।  এর আগে, শনিবার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মনোয়ার ইসলাম বলেন, কয়েকদিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, ডায়েরিয়া ও নিউমনিয়াসহ নানান শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

Advertisement

এদিকে, শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলাজুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!