ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বইছে বাতাস, তীব্র হচ্ছে শীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২১ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় বইছে বাতাস, তীব্র হচ্ছে শীত
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা আর হিম শীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলিসয়াস। আর বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ। সকাল ৬টায়ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী দিনে তাপমাত্রার পারদ আরো নিচে নামবে। এদিকে কনকনে শীতে সমস্যায় পড়ছে খেটে খাওয়া মানুষ। তাদের কাজে-কর্মে বের হতে কষ্ট হচ্ছে।

Advertisement

অন্যদিকে জেলায় শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সদর হাসপাতালে শতাধিক শিশু রোগী ঠান্ডাজনিত নানা রোগ, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!